বঙ্গের আলেমকুল শিরোমণি আল্লামাহ মোহাম্মদ রুহুল আমিন
বশিরহাটী (র.)-এর পৌত্র পীরজাদা মাওলানা
শরফুল আমিন (হাফিজাহুল্লাহ)-এর
অভিমত
সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামীনের জন্য। দরুদ ও সালাম আক্বায়ে নামদার, তাজেদারে মদীনা, হাবীবে খোদা ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আহলে বাইত, ছাহাবী ও পরিবারের উপর। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আমার দাদা মরহুম মাগফুর আল্লামাহ মোহাম্মদ রুহুল আমিন বশিরহাটী (র.) কর্তৃক লিখিত বাঙ্গালী মুসলমানের জন্য একান্ত প্রয়োজনীয় “তাবিজাত” গ্রন্থটি ‘দারুস্ সুন্নাত পাবলিকেশন্স’ প্রকাশের উদ্দোগ নিয়েছে। সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার মুহাদ্দিস জি.এম. মেহেরুল্লাহ এ বিষয়ে আমার শরনাপন্ন হলে পুস্তকটি হুবহু ও তৎসঙ্গে একটি দালিলিক ব্যাখ্যাসহ প্রকাশের অনুমতি প্রদান করি। তিনি আমার পরামর্শ মতো ব্যবস্থা নিয়েছেন জেনে খুশি হয়েছি।
বাংলার মুসলিম সমাজ যাদু-টোনা, বান কুফরী কালাম হতে বেঁচে ঈমান ধরে রেখে শরয়ী বৈধ পন্থায় সমস্যার সমাধানের আমল ও ব্যবস্থা গ্রহণ করে উপকৃত হোক এ কামনা করি। এর ছদকায়ে জারিয়ার ছোয়াব আল্লাহ তা’য়ালা দাদুর রূহ মুবারকে পৌঁছে দিন ও তাঁর রূহানী ফয়েজ ও বরকতে আমাদিগকে অনুসিক্ত করুন। আমীন।
পীরজাদা শরফুল আমিন
বশিরহাট মাওলানাবাগ দরবার শরীফ
উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত।

digitalh –
best